Logo
| বঙ্গাব্দ

লক্ষীছড়িতে লিটারপ্রতি ১৮০–২৫০ টাকায় অকটেন বিক্রি, প্রশাসনের ভুমিকা নিয়ে ভোক্তাদের ক্ষোভ

  • আপডেট টাইম : 18-03-2026 ইং
  • 8908 বার পঠিত
লক্ষীছড়িতে লিটারপ্রতি ১৮০–২৫০ টাকায় অকটেন বিক্রি, প্রশাসনের ভুমিকা নিয়ে ভোক্তাদের ক্ষোভ
রিপোর্টারঃ রমজান আলী জিসান, লক্ষীছড়ি প্রতিনিধিঃ



খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় লিটারপ্রতি ১৮০ থেকে ২৫০ টাকায় অকটেন বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, লাইসেন্সধারী কিছু ব্যবসায়ী সাধারণ ভোক্তাদের কাছে তেল বিক্রি না করে উপজেলার বিভিন্ন এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে বেশি দামে সরবরাহ করছেন। এতে উপজেলায় তেলের সংকট আরও বেড়েছে।




ভুক্তারা জানান, সরকার নির্ধারিত দাম ও রেশনিং পদ্ধতি উপেক্ষা করে কিছু বিক্রেতা লিটারপ্রতি অতিরিক্ত ৭০ থেকে ৯০ টাকা বেশি নিচ্ছেন। কোথাও কোথাও একেকজনকে চওড়া দামে ৫ থেকে ১০ লিটার পর্যন্ত তেল বিক্রি করা হচ্ছে।




স্থানীয়দের অভিযোগ, তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। অথচ সরকার বলছে, জ্বালানির কোনো সংকট নেই। মাঠপর্যায়ে দেখা যাচ্ছে উল্টো চিত্র।




লক্ষীছড়িতে মোটরসাইকেলই প্রধান যাতায়াত মাধ্যম হওয়ায় অতিরিক্ত দামে তেল বিক্রির প্রভাব সরাসরি পড়েছে সাধারণ মানুষের ওপর। বেড়ে গেছে মোটরসাইকেল ভাড়াও। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।




ভুক্তভোগীরা দ্রুত অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।




এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোহাম্মদ কাউছার হামিদ বলেন, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়