Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে পানি বন্দিদের সেনাবাহিনীর সহায়তা

  • আপডেট টাইম : 13-08-2025 ইং
  • 514534 বার পঠিত
নানিয়ারচরে পানি বন্দিদের সেনাবাহিনীর সহায়তা
রিপোর্টারঃ N/A

মেহেরাজ সুজন, নানিয়ারচর

অতিবৃষ্টির ফলে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় বন্যায় প্লাবিত হয়েছে অনেক পরিবার। এ পরিস্থিতিতে রাঙ্গামাটি জেলার নানিয়ারচরে পানি বন্দি ৪৫ পরিবারকে ত্রান ও আর্থিক সহায়তা  দিয়েছে সেনাবাহিনী।

বুধবার (১৩ আগস্ট) সকালে খোলা মাঠে ১৭ ই বেঙ্গলের জোন অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান দুর্গত ও অসহায় পরিবারের মাঝে এই সাহায্য তুলে দেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জোন অধিনায়ক বলেন, সেনাবাহিনী সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দুর্গত এলাকার মানুষের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত এবং উন্নয়নমূলক কার্যক্রমও চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়