Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী উৎসব পালন

  • আপডেট টাইম : 23-02-2025 ইং
  • 353677 বার পঠিত
খাগড়াছড়িতে যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী উৎসব পালন
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উৎসব উপলক্ষ্যে স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে স্লোগান ছিল "নতুন পানিতে সফর এবার।


রবিবার(২৩ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে কেক কেটে এ অনুষ্ঠানের শুভ সূচনা করেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল এবং এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেসক্লাব'র সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য।



এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)'র যুগ্ম-পরিচালক নাছির মাহমুদ গাজী, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য,খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বাতেন মৃধা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সহ-সভাপতি জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস,সাধারণ সম্পাদক ইসতিয়াক আহম্মেদ নিপু-সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।


এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য  রাখেন দৈনিক যুগান্তর পত্রিকা'র জেলা প্রতিনিধি সমির মল্লিক।


অনুষ্ঠানে যুগান্তরের প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানান

পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল ও স্থানীয় সরকার

বিভাগের উপপরিচালক নাজমুন আরা সুলতানা ।


দৈনিক যুগান্তরের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত  স্বজন সমাবেশে অতিথিরা পত্রিকা নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যাশা করেন।



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়