Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সাপ্তাহিক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

  • আপডেট টাইম : 14-03-2026 ইং
  • 1445 বার পঠিত
খাগড়াছড়িতে সাপ্তাহিক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
রিপোর্টারঃ N/A
খাগড়াছড়ি প্রতিনিধি:

“চারিপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া মুক্ত থাকি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রতি সপ্তাহের শনিবার এ কর্মসূচি পরিচালনা করা হবে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। ঘরের আশপাশে জমে থাকা পানি অপসারণ, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে মশার প্রজনন অনেকাংশে কমে যাবে। তাই সবাইকে সচেতন হয়ে নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এ সময় খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি মশা নিধন কার্যক্রমও পরিচালিত হয়। স্থানীয়রা আশা করছেন, নিয়মিত এ ধরনের উদ্যোগ পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়