হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজস্থলী উপজেলার সাবেক ও মরহুম দুই কৃষকদল ও ছাত্রদল নেতার বাড়িতে সমবেদনা এবং উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে রাজস্থলী উপজেলার সাংগঠনিক সভা শেষে রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ জেলা নেতৃবৃন্দ উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুরে ছাত্রনেতা মরহুম মো. হাফিজ ও শফিপুর এলাকার কৃষকদলের সাবেক সভাপতি মরহুম খলিলুর রহমানের পরিবারকে সমবেদনা জানান এবং বিশেষ উপহার সামগ্রী পৌঁছে দেন।
এসময় রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনিসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন বলেন, দেশনায়ক তারেক রহমান সবসময় দলের ত্যাগী নেতাকর্মীদের পরিবারের পাশে আছেন। আমাদের এই সফর তারই নির্দেশনা ও ভালোবাসার প্রতিফলন। আমরা চাই আমাদের সকল নেতাকর্মীর পরিবার যেন নিজেদের একা মনে না করেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল বলেন, যারা দলের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবো।
মরহুমদের পরিবারের সদস্যরা বিএনপি নেতৃবৃন্দের এই মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তারেক রহমানের প্রতি ধন্যবাদ জানান।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |