Logo
| বঙ্গাব্দ

শেখ হাসিনা তার অপকর্মের ভয়ে পালিয়েছে: ওয়াদুদ ভূইয়া

  • আপডেট টাইম : 08-04-2025 ইং
  • 492049 বার পঠিত
শেখ হাসিনা তার অপকর্মের ভয়ে পালিয়েছে: ওয়াদুদ ভূইয়া
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধিঃ

রামগড় ইবতেদায়ী নূরানী তা'লীমুল কুরআন মাদ্রাসার অভিভাবক সমাবেশ এবং হেফজ সমাপনী শিক্ষার্থীদের দস্তারবন্দী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, 'হাজার হাজার মানুষের রক্তের উপর পা দিয়ে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে। সে একা যায়নি সাথে তার মন্ত্রী, এমপি, জেলা-উপজেলা পর্যায়ের গুণ্ডা তাদের অপকর্মের কারণে জনরোশের ভয়ে পালিয়ে গেছে। ১৬ বছর তারা এদেশের মানুষকে নির্যাতন, খুন, গুম সহ সম্পদের লুট করে সে সম্পদ বিদেশে পাচার করেছে।'

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১২ টায় রামগড় কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে রামগড় নূরানী তা'লীমুল কুরআন মাদ্রাসার অভিভাবক সমাবেশ এবং হেফজ সমাপনী শিক্ষার্থীদের দস্তারবন্দী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশের ইতিহাসে একমাত্র শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্ব ছেড়ে পালিয়েছে উল্লেখ করে ওয়াদুদ ভূইয়া আরও বলেন, আওয়ামীলীগ ১৬ বছর আমাকে আমার নিজ শহর রামগড় আপনাদের সামনে আসতে দেয়নি। যাতে নতুন প্রজন্ম আমাকে ভুলে যায়। এদেশের ছাত্র-জনতা সকল রাজনৈতিক দল মিলে স্বৈরাচারী আওয়ামীলীগকে বিতাড়িত করেছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, উপজেলা বিএনপি সভাপতি ইব্রাহিম খলিলসহ প্রমুখ।

এছাড়া রামগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু, উপজেলা বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অভিভাবক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়