Logo
| বঙ্গাব্দ

দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে বাঘাইছড়ি জামায়াতের মতবিনিময়

  • আপডেট টাইম : 19-09-2025 ইং
  • 362374 বার পঠিত
দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে বাঘাইছড়ি জামায়াতের মতবিনিময়
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে বাঘাইছড়ি উপজেলা জামায়াতে ইসলামী মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শুক্রবার সকালে সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহম্মেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের সেক্রেটারী মো. মনছুরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সুরা সদস্য এডভোকেট মো. রহমত উল্লাহ, শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরের সভাপতি দ্বিজেন্দ্র নাথ, সেক্রেটারি সজল দে,পুজা উদযাপন কমিটির সভাপতি জীবন সরকার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. অব্দুল কাইউম, উপজেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি মো. আবছার হোসেন, পৌর সভাপতি মো. নেয়ামত উল্লাহ , প্রচার সম্পাদক ডা. সরদার আব্দুর রহিম প্রমুখ।

উপজেলা সেক্রেটারি জাফর আহম্মেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি বলেন, সাম্প্রতিক সম্প্রীতি রক্ষা করে পুজা উদযাপন করার অনুরোধ করেন এবং যে কোন প্রয়োজনে উপজেলা জামায়াতে ইসলামী সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

সভায কালি মন্দির কমিটির সভাপতি বলেন, ৫ আগস্টের পর আমরা যখন  পুজা উদযাপন নিয়ে শঙ্কায় ছিলাম তখন উপজেলা জামায়াতে ইসলামী আমাদেরকে আশ্বস্ত করেন। আমরা আশা করছি এবারও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়