Logo
| বঙ্গাব্দ

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপির মৌন মিছিল ও দোয়া

  • আপডেট টাইম : 18-07-2025 ইং
  • 327993 বার পঠিত
গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপির মৌন মিছিল ও দোয়া
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

২৪'র গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মৌন মিছিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় রাজস্থলী উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি মৌন মিছিল রাজস্থলী বাজার, উপজেলা সদর, বাস স্টেশন হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমার সঞ্চালনায় এবং সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় বক্তারা ২৪শের গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের স্মৃতিচারণা করেন এবং বৈষম্যহীন গণতান্ত্রিক একটি আদর্শ রাষ্ট্র গঠনে সবাইকে ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে সেজন্য গুরুত্বারোপ করেন। এরপর শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এসময় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়