রাঙামাটি জেলার লংগদু উপজেলার দক্ষিণ পাবলাখালি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি গোয়েন্দা-ভিত্তিক অভিযানে একটি অবৈধ পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার দিনগত (১৫ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে লংগদু জোনের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।
গোয়েন্দা তথ্যের জানা যায়, ইউপিডিএফ (মূল) সংগঠনের সংগ্রাহক রঞ্জন বিকাশ চাকমা সন্দেহজনকভাবে দক্ষিণ পাবলাখালি এলাকায় অবস্থান করছিলেন। পরে রাত প্রায় ১০টা ২০ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি টহল দল এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি স্টারলেট ইউএসএ নির্মিত ০.২২ ক্যালিবার পিস্তল এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে এ ধরনের গোয়েন্দা-ভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..