Logo
| বঙ্গাব্দ

রামগড়ে বিনামূল্যে বিজিবির চিকিৎসা ও শিক্ষা সহায়তা

  • আপডেট টাইম : 26-01-2026 ইং
  • 285244 বার পঠিত
রামগড়ে বিনামূল্যে বিজিবির চিকিৎসা ও শিক্ষা সহায়তা
রিপোর্টারঃ N/A
রামগড় প্রতিনিধি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে গরিব ও অসহায় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ এবং শিক্ষা সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৬ জানুয়ারি) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর উদ্যোগে এবং রামগড় জোন কমান্ডার লে. কর্নেল মো. আহসান উল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় ১ নম্বর রামগড় ইউনিয়নের দুর্গম বনবিহার এলাকায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় এলাকার গরিব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি ৩ শতাধিক জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।




এসময় জোন অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ও স্থানীয়দের সাথে কথা বলেন।

একই সঙ্গে শিক্ষা সহায়তার অংশ হিসেবে পাতাছড়া ইউনিয়নের নাকাপা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে একটি কম্পিউটার ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে জোন অধিনায়ক মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে কম্পিউটারটি হস্তান্তর করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সহায়তার ফলে দুর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষার সুযোগ বাড়বে এবং শিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।

এদিন আয়োজিত মেডিক্যাল ক্যাম্পেইন ও শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমে রামগড় জোনের মেডিক্যাল অফিসার ও সহকারী পরিচালক উপস্থিত থেকে সার্বিক তত্ত্বাবধান করেন। স্থানীয় বাসিন্দারা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম এলাকায় এমন মানবিক সহায়তা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়