Logo
| বঙ্গাব্দ

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ

  • আপডেট টাইম : 21-03-2025 ইং
  • 441123 বার পঠিত
বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ
রিপোর্টারঃ N/A

নিজস্ব প্রতিবেদকঃ

বিয়ের প্রলোভনে মধ্যরাত পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। অভিযুক্ত মনির (৩০) একই এলাকার আমির হোসেনের ছেলে। সে দুই সন্তানের জনক।

ঘটনাটি পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার ১নম্বর আটরকছড়া ইউনিয়নের তিন ব্রীজ বটতলা এলাকায় এক তামাক চুল্লীতে ঘটেছে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে মেয়েকে খুঁজে না পেয়ে প্রতিবেশী মনিরের বাসায় গেলে মনিরের স্ত্রী জানায় মেয়ে তাদের বাসায় যায়নি। তার স্বামী তামাক ক্ষেতে বললে সন্দেহ পূর্বক তামাক ক্ষেতে খোঁজা শুরু করলে মনির বুঝতে পেরে পালানোর চেষ্টা করে। পরে এলাকার লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদে কিশোরী তামাক ক্ষেতের চুল্লীতে আছে। তার কথামতো আমরা মেয়েকে সেখান হতে উদ্ধার করি।

কিশোরীর বাবা জানান, স্থানীয় নেতারা মামলা না করার পরামর্শ দেয় এবং এলাকায় বসে সমাধান করার কথা বলে। তারা মূলত কৌশলে ধর্ষককে পালিয়ে যেতে সহযোগীতা করেন বলে অভিযোগ নিপীড়নের শিকার মেয়ের বাবার।

ভুক্তভোগী কিশোরী জানায়, চাচা সম্পর্কে প্রতিবেশী মনিরের স্ত্রী আমার সাথে মনিরের সম্পর্ক আছে এমন কথা আমার বাবাকে বলবে বললে ভয়ে পালানোর জন্য আমি তামাক ক্ষেতে যাই। সেসময় মনির তামাক ক্ষেতে আমাকে দেখে জোর করে তামাক ক্ষেতের ভিতরে নিয়ে যায়। সেখানে নিয়ে কুপ্রস্তাব দেয় এবং ভয়ভীতি দেখায়। আমি রাজি না হওয়ায় একপর্যায়ে চট্টগ্রাম নিয়ে বিয়ে করবে এমন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরে পরিবারের লোকজন খোঁজাখুজি করলে মনির আমাকে তামাক চুল্লীতে রেখে পালিয়ে যায়।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরীর বাবা রাতে থানায় এসে অভিযোগ করলে ধর্ষককে গ্রেফতার করতে পুলিশ ঘটনাস্থলে যায়। আসামী পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়