Logo
| বঙ্গাব্দ

বাঙ্গালহালিয়াতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ

  • আপডেট টাইম : 16-09-2025 ইং
  • 215954 বার পঠিত
বাঙ্গালহালিয়াতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাঙ্গালহালিয়া ইউনিয়নের নির্ধারিত গুদামে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

এসময় ইউনিয়নের ৩৫২ জন কার্ডধারী পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাউল প্রদান করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উদয় রবি চাকমা, ডিলার মো. আব্দুল মাবুদ আলম রানাসহ উপকারভোগীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়