Logo
| বঙ্গাব্দ

রামগড়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ও অর্থদণ্ড

  • আপডেট টাইম : 08-08-2025 ইং
  • 525974 বার পঠিত
রামগড়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ও অর্থদণ্ড
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধি

পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা সহ মেয়াদ উত্তীর্ণ ৪ লাখ টাকার ঔষধ জব্দ করা হয়েছে। একই সঙ্গে মালিকে তার ফার্মেসি দুইদিন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।

তিনি বলেন, ‘জননী মেডিকেলের স্বত্ত্বাধীকারী নুরু হোসেন তার ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন, ইন্সুলিন-ডায়াসুলিন এবং অ্যান্টিবায়োটিক প্রায় ৪ লাখ টাকার বিভিন্ন ওষুধ জব্দ করা হয়।’


এর দায়ে নুরু হোসেনকে মেয়াদ উত্তীর্ন ওষুদ বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনের ২০১৯ এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে নিশ্চিত করে এ কর্মকর্তা বলেন, ‘দুই দিনের মধ্যে তিনি ওষুধ সরিয়ে ফেলবেন বলে মুচলেকা দিয়েছেন।

এসময় অভিযানে উপজেলা খাদ্য কর্মকর্তা জুলিয়াছ, উপজেলা কৃষি বিপনন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা সেনেটারী ইনসপেক্টর রনি ত্রিপুরা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুবায়েত হোসেন, বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়