কাপ্তাই প্রতিনিধিঃ- মহান বিজয় উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কাপ্তাই উপজেলা শাখা। মঙ্গলবার (১৬ ই ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের শহীদ মিনারে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কাপ্তাই উপজেলা শাখার সদস্য সচিব লোকাস ভট্টাচার্যের নেতৃত্বে পুজা ফ্রন্ট নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এতে রাঙামাটি জেলা বিএনপি যুগ্ন সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপি সহ-সভাপাতি জাফর আহমেদ স্বপন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |