Logo
| বঙ্গাব্দ

পানছড়িতে জামায়াতসহ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • আপডেট টাইম : 02-12-2025 ইং
  • 222197 বার পঠিত
পানছড়িতে জামায়াতসহ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি

খাগড়াছড়ির পানছড়িতে জামায়াত, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে পানছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপির পতাকাতলে আসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকুসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নতুন যোগদানকারীরা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে, তাই তারা পরিবর্তনের রাজনীতিতে শরিক হতে বিএনপিকে বেছে নিয়েছেন।

নেতাকর্মীদের এই গণযোগদানকে স্থানীয় নেতারা আগামী নির্বাচনে বিএনপির জন্য ইতিবাচক বার্তা বলে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়