Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়ির বটতলীতে বিএনপির ইফতার মাহফিল

  • আপডেট টাইম : 17-03-2025 ইং
  • 550169 বার পঠিত
বাঘাইছড়ির বটতলীতে বিএনপির ইফতার মাহফিল
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৩৪নম্বর রুপকারী ইউনিয়ন ও ৬নম্বর পৌর ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বাঘাইছড়ি উপজেলার বটতলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন ময়দানে এ আয়োজন সম্পন্ন হয়। এতে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন বাবু। এতে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাঁজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হুমায়ুন কবির মুসা, রুপকারী ইউনিয়ন বিএনপির সভাপতি জ্ঞান চাকমা, পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সবুজ মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক মো. নিজাম উদ্দিন, উপজেলা জাসাসের সভাপতি সিদ্দিক আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন রশিদ সহ ৩৪নম্বর রুপকারী ইউনিয়ন ও পৌর ৬নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দৃ।

নেতৃবৃন্দৃ বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। স্থানীয় জনগণের সাথে সম্পর্ক দৃঢ় করা এবং গণমানুষের প্রত্যাশা পূরণে দল নিরলস কাজ করে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দেশের সমৃদ্ধি, জনগণের কল্যাণ ও দলের সফলতা, বেগম খালেদা জিয়ার রোগমুক্ত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন বটতলী মোহাম্মদী হাফেজীয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ আহম্মদ মূসা।

শেষে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়