Logo
| বঙ্গাব্দ

কাবাডি টুর্নামেন্টে শিক্ষার্থীদের উচ্ছ্বাস খাগড়াছড়িতে

  • আপডেট টাইম : 10-09-2025 ইং
  • 428723 বার পঠিত
কাবাডি টুর্নামেন্টে শিক্ষার্থীদের উচ্ছ্বাস খাগড়াছড়িতে
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধি

তারুণ্যের উৎসবকে সামনে রেখে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে কাবাডি প্রতিযোগিতা।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের মধুপুর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হাই স্কুল মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “কাবাডি আমাদের গ্রামীণ ঐতিহ্যের অন্যতম অংশ। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি মেধা ও মননের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্ম খেলাধুলার মাধ্যমে যেমন শৃঙ্খলাপরায়ণ হবে, তেমনি সমাজ ও দেশের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।”

কাবাডি প্রতিযোগিতায় খাগড়াছড়ি সদর উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে রয়েছে, শালবন স্কুল অ্যান্ড কলেজ, পানখাইয়া পাড়া হাই স্কুল, সরকারি শিশু পরিবার, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় ও এপিবিএন হাই স্কুল।

দিনব্যাপী প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়