Logo
| বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় কুষ্ঠাশ্রম ব্যাপ্টিষ্ট চার্চে ইস্টার সানডে পালন

  • আপডেট টাইম : 21-04-2025 ইং
  • 578896 বার পঠিত
রাঙ্গুনিয়ায় কুষ্ঠাশ্রম ব্যাপ্টিষ্ট চার্চে ইস্টার সানডে পালন
রিপোর্টারঃ N/A

অর্ণব মল্লিক, কাপ্তাই

রাঙ্গুনিয়া উপজেলার একমাত্র চার্চ কুষ্ঠাশ্রম ব্যাপ্টিষ্ট চার্চে ধর্মীয় ভাবগাম্ভির্যের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে বা পুনরুত্থান পালিত হয়েছে।

যীশু খ্রীষ্টের মৃত্যু থেকে জীবিত হওয়ার উপলক্ষ্যে বিশ্বব্যাপি এই উৎসবটি পালিত হয়। খ্রিস্টিয়ানরা বিশ্বাস করে যীশু খ্রীষ্টের মৃত্যু জয়লাভ করার মাধ্যমেই একমাত্র মানবতার মুক্তি লাভ করা সম্ভব এবং একমাত্র যীশু খ্রীষ্টের মাধ্যমেই স্বর্গীয় স্থান লাভ করা যায়। চার্চের কার্যক্রম সকাল থেকে শুরু হয় আরাধনা সঙ্গিত ও প্রার্ধনার মাধ্যমে এদিন উপাসনার প্রধান বক্তা ছিলেন খ্রীষ্টিয়ান হাসপাতাল ও কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. প্রবীর খিয়াং।

তিনি এ দিনের তাৎপর্য ও শিক্ষা তুলে ধরেন। তার পরিচালনায় ইস্টরের শুভেচ্ছা বক্তব্য দেন মিসেস থুইক্রাচিং মারমা, সম্পাদিকা মহিলা সমিতি, ম্যাচাউ মুরং, সম্পাদক কুষ্ঠাশ্রম ব্যাপ্টিষ্ট চার্চ, উচিমং মারমা ও এবিসিএস এর সম্পাদক মি. নুতন বিকাশ চাকমা। সবশেষে দুপুর ১২.৩০ চার্চের সকল সদস্য ও ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আহারের ব্যবস্থা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়