Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে উপজেলা ও পৌর বিএনপির মৌন মিছিল

  • আপডেট টাইম : 18-07-2025 ইং
  • 350433 বার পঠিত
বাঘাইছড়িতে উপজেলা ও পৌর বিএনপির মৌন মিছিল
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘাইছড়ি বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সন্ধা ৭ ঘটিকায় ঐতিহাসিক জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল পালিত হয়েছে। 


উপজেলার বিএনপির দলীয় কার্যালয় থেকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী শাপলা চত্বরে এসে মৌন মিছিলটি সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যামে শেষ হয় ।


এ কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং জাতির মর্যাদার প্রতীক এই আন্দোলনকে যথাযথভাবে স্মরণ করাই মূল উদ্দেশ্য।


এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা'র সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, সহ পৌর ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়