Logo
| বঙ্গাব্দ

ধর্ষকদের ফাঁসির দাবিতে উত্তাল খাগড়াছড়ি

  • আপডেট টাইম : 10-03-2025 ইং
  • 613338 বার পঠিত
ধর্ষকদের ফাঁসির দাবিতে উত্তাল খাগড়াছড়ি
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়িঃ

দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে এবং শিশু "আছিয়া"কে ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবীতে খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিবাদী মিছিল ও ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০মার্চ) দুপুরে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত। মিছিলটি শহরের প্রধান সড় প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে টাউন প্রাঙ্গণে সমাবেশে এসে হয়।

প্রতিবাদী সমাবেশে জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি কুহেলী দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার।

এ সময় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ, জেলা মহিলা দলের সহ-সভাপতি মিতুন রানী ত্রিপুরাসহ জেলা ও উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দরা অংশ নেন।

অন্যদিকে একই সময়ে একই প্রতিবাদে খাগড়াছড়ি কলেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন।

সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, দপ্তর সম্পাদক বাপ্পি দাশ, যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল দেওয়ান, সহ-আইন বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা আরিফ মোহাম্মদ জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়