Logo
| বঙ্গাব্দ

পানছড়ি ৩ বিজিবির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম : 02-11-2025 ইং
  • 525864 বার পঠিত
পানছড়ি ৩ বিজিবির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি

খাগড়াছড়ির পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) দুপুরে ব্যাটালিয়নের মাল্টিপারপাস ট্রেনিং সেডে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (লজিস্টিক) লে. কর্নেল মুহাম্মদ সাদুকুর রহমান, খাগড়াছড়ি ডিজিএফআই কর্নেল (জিএস) আতিকুর রহমান, ৩২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন, এএসইউ অধিনায়ক লে. কর্নেল মুদাসসার মুনাওয়ার রাজগীর, জিএসও-৩ (অপারেশন) ইশফাক আহমেদ সাকিব এবং পানছড়ি ইউএনও ফারহানা নাসরিনসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারা।

প্রধান অতিথি কর্নেল মো. আব্দুল মোত্তাকিম বলেন, “পাহাড়ের কঠিন ভৌগোলিক বাস্তবতায়ও পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সন্ত্রাস দমন ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় তাদের ভূমিকা অনন্য।”

সভাপতির বক্তব্যে লে. কর্নেল রবিউল ইসলাম বলেন, “৭৭ বছরের গৌরবময় ইতিহাস নিয়ে ৩ বিজিবি ব্যাটালিয়ন সবসময় দেশ ও জনগণের সেবায় অঙ্গীকারবদ্ধ।”

অনুষ্ঠান শেষে কেক কাটা ও বিজিবি সদস্যদের পরিবেশনায় আনন্দঘন মুহূর্তে মুখর ছিল পুরো প্রাঙ্গণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়