হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে প্রচারণার শেষ দিনে সরগরম হয়ে উঠেছে রাজস্থলী উপজেলা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
রাজস্থলী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন এবং সদস্য তৌহিদুল ইসলাম আফ্রিদির নেতৃত্বে এই প্রচার অভিযান চালানো হয়। এসময় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুপন তঞ্চঙ্গ্যা, ছাত্রদল নেতা শাহীন ইসলাম, ঘিলাছড়ি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব হাসান আলী এবং ঘিলাছড়ি ইউনিয়ন তাঁতীদলের সভাপতি ফারুকসহ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রচারণাকালে ছাত্রদল নেতারা বিএনপি নেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের '৩১ দফা' সম্বলিত লিফলেট জনগণের হাতে তুলে দেন। এছাড়া ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিএনপি কেন্দ্র ঘোষিত বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিশ্রুতির কথা ভোটারদের কাছে ব্যাখ্যা করা হয়। তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে জয়যুক্ত করার আহ্বান জানান।
এ জাতীয় আরো খবর..