Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ৩৬৫০ জন আনসার-ভিডিপি সদস্যদের ঈদ উপহার

  • আপডেট টাইম : 10-03-2026 ইং
  • 189085 বার পঠিত
খাগড়াছড়িতে ৩৬৫০ জন আনসার-ভিডিপি সদস্যদের ঈদ উপহার
রিপোর্টারঃ N/A
স্টাফ রিপোর্টার

খাগড়াছড়িতে আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩ হাজার ৬শ ৫০ জন ভাতাভোগী সদস্যদের মাঝে বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১ টায় খাগড়াছড়ি পৌর টাউন মিলনায়তনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম রেঞ্জের উপ মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান।

উপহার সামগ্রীতে মধ্যে রয়েছে পোলাও চাল, সেমাই, গুড়া দুধ, সুজি, প্যাকেট নুডলস, চিনি, সয়াবিন তেল।

এসময় ঈদ উপহার পেয়ে ভাতাভোগী ভিডিপি সদস্যরা আনন্দিত হন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। ঈদ উপহার পেয়ে ভিডিপি সদস্যরা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়