Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে অস্বচ্ছলদের পাশে জেলা পরিষদ চেয়ারম্যান

  • আপডেট টাইম : 27-02-2026 ইং
  • 164603 বার পঠিত
খাগড়াছড়িতে অস্বচ্ছলদের পাশে জেলা পরিষদ চেয়ারম্যান
রিপোর্টারঃ N/A
সম্প্রীতি ও সহমর্মিতার দৃষ্টান্ত-

খাগড়াছড়ি প্রতিনিধি

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে খাগড়াছড়িতে অস্বচ্ছল ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জেলা সদরের খাগড়াপুর এলাকায় চেয়ারম্যানের নিজ বাসভবনে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইফতার সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, যা রোজাদারদের ইফতার প্রস্তুতিতে সহায়ক হবে। এসময় উপস্থিত সুবিধাভোগীরা এমন উদ্যোগের জন্য চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেফালিকা ত্রিপুরা বলেন, “রমজান সংযম, সহমর্মিতা ও ভাগাভাগির মাস। সমাজের সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও জানান, আগামীতেও এমন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ ধরনের উদ্যোগে খাগড়াছড়িতে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা আরও জোরদার হবে বলে সচেতন মহল মনে করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়