Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করেছে ২৭ বিজিবি

  • আপডেট টাইম : 10-12-2025 ইং
  • 317027 বার পঠিত
বাঘাইছড়িতে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করেছে ২৭ বিজিবি
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ  রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় হতদরিদ্র শতাধিক পাহাড়ি ও বাঙ্গালী পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

আজ ১০ ডিসেম্বর বুধবার সকাল ১১ ঘটিকায় বর্ডারগার্ড পাবলিক স্কুল মাঠে এই চিকিৎসা সহায়তা প্রদান করে বিজিবি। ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)র দিকনির্দেশনায় চিকিৎসা সহায়তা প্রদান করেন বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা, এসময় জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ( পিএসসি) সরেজমিনে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনী দিকনির্দেশনা প্রদান করেন, এতে মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর শাহীনুর রহমান সহ বিজিবির বিভিন্ন পর্যায়ের জেসিও সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়