Logo
| বঙ্গাব্দ

চন্দ্রঘোনা ফেরিঘাটে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে নদীতে

  • আপডেট টাইম : 14-06-2025 ইং
  • 560527 বার পঠিত
চন্দ্রঘোনা ফেরিঘাটে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে নদীতে
রিপোর্টারঃ N/A

কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফেরিঘাটে একটি মিনি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে কর্ণফুলী নদীতে পড়ে গেছে। শনিবার (১৪ জুন) সন্ধায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে ট্রাকটি ফেরিতে উঠার অপেক্ষায় ছিল এবং ভিতরে কোন চালক না থাকাতে অল্পের জন্য প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে। 


স্থানীয়রা জানান, একটি ট্রাক চন্দ্রঘোনা ফেরিঘাটের লিচুবাগান অংশে ফেরিতে উঠার অপেক্ষায় ছিল। পরে ফেরী আসতে দেরী হওয়ায় চালক ট্রাকটি পার্কিং এ দাঁড় করিয়ে নেমে আসে। এসময় হঠাৎ ব্রেক ফেইল করে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি কর্ণফুলী নদীতে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা থেকে অল্পের জন্য চালক রক্ষা পেয়েছে। বর্তমানে ট্রাকটি নদী থেকে তুলতে চেষ্টা চলছে।


রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তর এর উপ সহকারী প্রকৌশলী কির্ত্তী নিশান চাকমা বলেন, বিষয়টি মাত্র শুনেছি। আমি খোঁজ নিচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়