নানিয়ারচর প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫’ ও ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় দিবস দু’টি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিনুল এহসান খান। এসময় নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম, নানিয়ারচর জোন সার্জেন্ট মো. মুরাদ হোসেন ,চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |