Logo
| বঙ্গাব্দ

জাতীয় ভোটার দিবস উপলক্ষে বানিয়াচরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 02-03-2025 ইং
  • 855128 বার পঠিত
জাতীয় ভোটার দিবস উপলক্ষে বানিয়াচরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধিঃ

রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলায় জাতীয় ভোটার দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। 


এ উপলক্ষে ২ মার্চ (রবিবার) উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


র‍্যালিটি উপজেলা নির্বাচন অফিস থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ভূপতি রঞ্জন চাকমা, ডাটা এন্ট্রি অপারেটর রাহুল চাকমা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা ভোটারদের সচেতনতার গুরুত্ব তুলে ধরেন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় "তোমার আমার বাংলাদেশ, ভোট দিব মিলেমিশে"

এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোটারদের উদ্বুদ্ধ করার উপর জোর দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়