Logo
| বঙ্গাব্দ

পাহাড়ে শীতার্তদের পাশে সেনাবাহিনী

  • আপডেট টাইম : 24-12-2025 ইং
  • 197370 বার পঠিত
পাহাড়ে শীতার্তদের পাশে সেনাবাহিনী
রিপোর্টারঃ N/A
,নিজস্ব প্রতিবেদক কনকনে শীতে বিপর্যস্ত শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক দায়িত্ববোধ থেকে রাঙামাটির লংগদুতে শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোন। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে লংগদু জোনের হেলিপ্যাড মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দুই শতাধিক পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর হতদরিদ্র মানুষের মাঝে কম্বল, জ্যাকেট, প্যান্টসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ। এ সময় উপস্থিত ছিলেন লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শীতবস্ত্র বিতরণকালে জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে লংগদু জোন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়