Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

  • আপডেট টাইম : 12-10-2025 ইং
  • 275679 বার পঠিত
নানিয়ারচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধি

সারা দেশের ন্যায় রাঙামাটির নানিয়ারচর উপজেলাতেও “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫”-অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। নানিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেসা।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান চৌধুরী বলেন, “টাইফয়েড প্রতিরোধে এই টিকা অত্যন্ত কার্যকর। আমরা চাই, প্রতিটি শিশু যেন এই টিকার আওতায় আসে।”

এ সময় নানিয়ারচর উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়