নিজস্ব প্রতিবেদক
মহামারীতে রূপ নিয়েছে ধর্ষণ। এ যেন দিনদিন বেড়েই চলছে। এদিকে পাহাড়েও থেমে নেই এই ন্যাক্কারজনক অপকর্ম। রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী সোনারগাঁও এলাকায় পাঁচ বছরের শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করেছে ৫৫ বছরের বৃদ্ধ।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ধর্ষক গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও ৩নম্বর ওয়ার্ডের মৃত রুস্তম আলীর ছেলে নুরুল ইসলাম (৫৫)। তিনি সোনারগাঁও এলাকার একজন দোকানদার।
ভিকটিমের বাবা জানায়, দুপুর ১টার দিকে মেয়েকে বিস্কুুট আনার জন্য দোকানে পাঠাই। মেয়ে আসতে দেরি হয়েছে জানতে চাইলে সে প্রথমে স্বীকার করেনি, পরে আমি আর আমার স্ত্রী দেখি মেয়ের পায়জামা ভেজা। ভালো করে জিজ্ঞেস করলে মেয়ে স্বীকার করে বলে, দোকানে গেলে মেয়েকে চকলেট দিবে বলে দোকানের ভিতরে নিয়ে যায়। পরে যেকোন এক ধরণের তৈল ব্যবহার করে তাকে খারাপ কাজ করে।
স্থানীয় ইউপি সদস্য খোকন জানায়, খবর পেয়েছি, সত্যতাও মিলেছে। আমরা মেয়েকে জিজ্ঞেসাবাদ করেছি আমাদের সাথে তেমন কিছু বলেনি। তবে সাথে সাথে পুলিশ এসেছে পুলিশ বিষয়টি দেখেছেন প্রথমত আলামত মিলেছে।
লংগদু থানার তদন্ত (ওসি) স্বরজিৎ দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করে আলামত নিশ্চিত করে ধর্ষককে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমের পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |