নানিয়ারচর প্রতিনিধি
নানিয়ারচরে অনুষ্ঠিত “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদ বলেন, স্থানীয় সমস্যা সমাধানে স্থানীয় উদ্ভাবন ও লাগসই প্রযুক্তির ব্যবহারই টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মঞ্জুরুল মোর্শেদ।
সেমিনারে স্থানীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনী চিন্তা ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন উপজেলা দপ্তর, স্কুল-কলেজ ও বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) তাদের উদ্ভাবনী কার্যক্রম ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ প্রদর্শনী স্টলের মাধ্যমে উপস্থাপন করে।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থী ও তরুণ সমাজকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এবং স্থানীয় উদ্ভাবনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |