নানিয়ারচর প্রতিনিধিঃ
রাঙ্গামাটির নানিয়ারচর সদর ইউনিয়নের ১ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তুতি মিয়া ও সাধারণ সম্পাদক মো. জলিল।
বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |