নানিয়ারচর প্রতিনিধি
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে অনুষ্ঠিত হয় এই সভা। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেসা সভাপতিত্ব করেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন ও চলমান বিভিন্ন ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও কমিটির সদস্যরা সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |