Logo
| বঙ্গাব্দ

বিনা কারনে তারেক রহমানকে দেশ ছাড়তে হয়েছে-বিএনপি

  • আপডেট টাইম : 25-02-2025 ইং
  • 409194 বার পঠিত
বিনা কারনে তারেক রহমানকে দেশ ছাড়তে হয়েছে-বিএনপি
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা,অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ

বিভিন্ন জনদাবীতে খাগড়াছড়ি জেলা বিএনপি'র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার(২৫ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ির শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বর মুক্তমঞ্চে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এ জনসমাবেশে জেলা বিএনপি'র সভাপতি ও কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূইয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী।


জনসমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মনিরুল হক চৌধুরী। সমাবেশে তিনি বলেন বিগত ১৫ বছর স্বৈরাচার ও  ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা সরকারের সরকারের সময়ে দেশ নেত্রী খালেদা জিয়া শুধু আপোষ না করার কারনে অন্যায় ভাবে দশ বছর কারাবরণ করতে হয়েছে। বিনা দোষে, বিনা কারনে তারেক রহমানকে দেশ ছাড়তে হয়েছে, শুধু তাই নয় সারাদেশে বহু নেতাকর্মীকে হামলা, মামলা জেল জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে, তবুও বিএনপি মাথা নত করেনি।এ সময় তিনি দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ, আইনশৃখংল পরিস্থিতি উন্নতিসহ দ্রুত নির্বাচনের

রোডম্যাপ ঘোষনার দাবী জানান।


এ সময় জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা,সাধারণ সম্পাদক এম এন আবছার,জেলা বিএনপি'র উপদেষ্টা জাকিয়া জিনাত বিথীসহ জেলা বিএনপি'র অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়