খাগড়াছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবির খাগড়াছড়ি সেক্টর ও খাগড়াছড়ি সদর ব্যাটালিয়ন (৩২ বিজিবি)।
আজ রোববার (৮ মার্চ) সকাল ১১ টায় ব্যাটালিয়ন সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রামের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম এবং খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তাগণ।
বিজিবি সূত্র জানায়, “বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই বিশ্বাসকে ধারণ করে স্থানীয় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে বিজিবির এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এ জাতীয় আরো খবর..