নানিয়ারচর প্রতিনিধি
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে কর্মসূচির অংশ হিসেবে সাবেক্ষং ইউনিয়নের ১হাজার ২শত সুবিধাভোগী পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
নানিয়ারচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেনজির আলম জানান, ঈদ উপলক্ষে সরকারের পক্ষ থেকে সাবেক্ষং ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের জন্য এই চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তালিকাভুক্ত পরিবারের মাঝে সুষ্ঠুভাবে এসব চাল বিতরণ করা হচ্ছে।
সাবেক্ষং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপম চাকমা বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে স্বচ্ছতার সাথে এই চাল বিতরণ করা হয়েছে। ঈদকে সামনে রেখে দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতেই সরকারের এই উদ্যোগ।
এ জাতীয় আরো খবর..