Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 11-03-2026 ইং
  • 10955 বার পঠিত
রাজস্থলীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজস্থলী শাখার উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজস্থলী উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এই মাহফিলের আয়োজন করা হয়।

রাজস্থলী উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নুরুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সিনিয়র সহসভাপতি আবুল হাশেম, সহসভাপতি ছগির আহম্মদ, যুগ্ম সম্পাদক মোঃ রফিক।

এছাড়াও মাহফিলে উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় জামায়াতের জেলা ও উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা দেশ ও জাতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে নুরুল করিম বলেন, মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়।

সবশেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়