Logo
| বঙ্গাব্দ

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই- জোন অধিনায়ক

  • আপডেট টাইম : 28-01-2026 ইং
  • 103197 বার পঠিত
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই- জোন অধিনায়ক
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬।




বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট জাওয়াদ মোহাম্মদ জাহিন।




দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব তরুণ কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। এ সময় তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা অত্যন্ত জরুরি। খেলাধুলা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মননশীলতা ও ইতিবাচক মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।




তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে। সুস্থ দেহ ও সুস্থ মন গঠনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।




সভাপতির বক্তব্যে অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলা একটি অপরিহার্য মাধ্যম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণ বিকাশে সহায়তা করে।




অনুষ্ঠানে কলেজ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে নানা ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা আরও বেড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়