Logo
| বঙ্গাব্দ

পানছড়িতে পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : 21-04-2025 ইং
  • 449621 বার পঠিত
পানছড়িতে পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন
রিপোর্টারঃ N/A

পানছড়িত প্রতিনিধিঃ

পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়িতে ছাত্রদলের উদ্যোগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা ছাত্রদল। 

সোমবার (২১ এপ্রিল) সকালে পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ছাত্রদলের আহবায়ক দিদার হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা মাননীয় উপদেষ্টার নিকট আকুল আবেদন ও অনুরোধ করে বলেন, জাহিদুল ইসলাম পারভেজকে যে সকল সন্ত্রাসীরা ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করেছে তাদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি মো. দিদার হোসেন, যুগ্ম আহবায়ক মো. মাহফুজ, দপ্তর সম্পাদক খন্দকার মামুন, কলেজ ছাত্রদলের আহবায়ক মো. জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়