Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে বিভিন্ন স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বিজিবি

  • আপডেট টাইম : 29-01-2025 ইং
  • 438274 বার পঠিত
বাঘাইছড়িতে বিভিন্ন  স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বিজিবি
রিপোর্টারঃ N/A

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বর্ডারগার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন । ২৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে  কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল, মারিশ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুসলিম ব্লক সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাঘাইছড়ি মুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়, পতেঙ্গাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আয়নামতি আজিজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষা সামগ্রী বিতরণ এর সময় মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।   শিক্ষা সামগ্রী বিতরণ  এর পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীদের পড়াশোনা ও শারিরীক অবস্থার খুঁজ খবর নেয়া হয়েছে ।  এসময় বিজিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বিজিবি জানায়  মারিশ্যা জোনের নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে মারিশ্যা জোন (২৭ বিজিবি) জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং পর্যায়ক্রমে জোনের দায়িত্বপূর্ণ এলাকার অন্যান্য বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়