Logo
| বঙ্গাব্দ

রামগড়ে দরিদ্রদের মাঝে জেলা পরিষদের ঈদ উপহার

  • আপডেট টাইম : 09-03-2026 ইং
  • 78684 বার পঠিত
রামগড়ে দরিদ্রদের মাঝে জেলা পরিষদের ঈদ উপহার
রিপোর্টারঃ N/A
রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ও রামগড় উপজেলা বিএনপির সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তার আওতায় রামগড় উপজেলায় ৩ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুর ১২টায় রামগড় লেকস্থপাড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠির ঈদ আনন্দ ঈদের সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়