নানিয়ারচর প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নানিয়ারচর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (পহেলা মার্চ) আছরের নামায এর পর উপজেলা মডেল মসজিদ হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই র্যালি বের করা হয়। এতে দলটির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
"আহলান সাহলান বা মাহে রমজান", এই প্রতিপাদ্য নিয়ে র্যালি শেষে ইসলামি জীবনব্যবস্থা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন এবং সমাজের নৈতিক অবক্ষয় রোধে ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: জুলফিকার আলী,নায়েবে আমির: মোঃ ইসমাইল হোসেন সিরাজী,সাধারণ সম্পাদক: মোঃ আব্দুল কাইয়ুম সহ দলটির নেতা করলেও স্থানীয় মুসুল্লিরা।
এসময় বক্তৃতায় বলা হয়, "রমজান আত্মশুদ্ধির মাস, এই মাসে সকলের উচিত সংযমী হওয়া এবং ইসলামের বিধান মেনে জীবন পরিচালনা করা।"এতে মাদক, দুর্নীতি ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |