কাপ্তাই প্রতিনিধি:- রাঙামাটির কাপ্তাই উপজেলায় কাপ্তাই হতে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের বাস (চট্টমেট্রো ব ১১-০৬৭৯) এর ধাক্কায় মোঃ ইলিয়াছ (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টা ৩০ মিনিটের দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর শীলছড়ি সীতার পাহাড় অংশে এই ঘটনা ঘটেছে। নিহত মোঃ ইলিয়াছ শীলছড়ি এলাকার বাসিন্দা মৃত নুর আহামদ এর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়াগ্গা ইউনিয়ন এর ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন জানান, নিহত ওই ব্যক্তি শীলছড়ি কাপ্তাই সড়কে ছিলেন। ওইসময় ঢাকাগামী সৌদিয়া সিল্কি এসি বাসটির নিচের লকারটি খোলা ছিলো। গাড়ি চলন্ত অবস্থায় ওই লকারের দরজার জোড়ালো আঘাতে গুরুতর আহত হয়ে ইলিয়াস ঘটনাস্থলে মারা যান।
এদিকে এবিষয়ে জানতে চাইলে, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাই কিসলু জানান, ঘটনার খবর পেয়ে বাসটি জব্দ করা হয়েছে। কিন্তু বাস চালক বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। এবিষয়র আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |