হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
বাঙালির হাজার বছরের ঐতিহ্য পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে রাঙামাটির রাজস্থলীতে পূর্বপ্রস্তুতি মূলক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল ) সকাল ১০ টায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে পূর্বপ্রস্তুতি মূলক এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাঙালি এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, খিয়াং ও চাকমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিবলী শফিউল্লাহ, রাজস্থলী উপজেলা কৃষি অফিসার মো. শাহরিয়াজ বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মংঞোই মারমা, রাজস্থলী থানা প্রতিনিধি, প্রাথমিক শিক্ষা অফিসার মো. তাজুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে পূর্বপ্রস্তুতি মূলক বিশেষ এই সভায় বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্য এবং সাংস্কৃতিক বিষয়াদি নানাভাবে আয়োজনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বৈশাখের দিন সকাল ৮টায় র্যালি এরপর ঐতিহ্যগত পান্তা ইলিশ ভোজন এবং বিকালে বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি অনুযায়ী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শান্তি, শৃঙ্খলা রক্ষায় পহেলা বৈশাখের দিন বাংলাদেশ পুলিশ পুরো উপজেলায় কাজ করে যাবে বলে জানিয়েছে প্রশাসন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |