Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে ত্যাগ ও সেবা অভিযান উদযাপিত

  • আপডেট টাইম : 19-05-2025 ইং
  • 422093 বার পঠিত
রাজস্থলীতে ত্যাগ ও সেবা অভিযান উদযাপিত
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

"এসো বিশ্বাস ও আশায় একসাথে যাত্রা করি" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে রাঙ্গামাটির  রাজস্থলীতে ত্যাগ ও সেবা অভিযান ২০২৫ উদযাপিত হয়েছে। 


রবিবার (১৮ মে) বিকাল ৩ টায় কারিতাসের রাজস্থলী উপজেলার নিজস্ব কার্যালয়ে ত্যাগ ও সেবা অভিযান উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। 

কারিতাসের উপজেলা মাঠ কর্মকর্তা মোঃ মামুন শিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় গুরুসহ  বিভিন্ন এনজিও ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 


এসময় বক্তারা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি  কল্যাণের জন্য কাজ করার আহ্বান জানান। ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য একে অপরকে সহযোগিতা করার কোন বিকল্প নেই। ত্যাগ ও সেবার মাধ্যমে আমরা একটা উন্নত জাতি গঠন করতে পারবো বলে আশা করা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়