Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় সিগারেট জব্দ

  • আপডেট টাইম : 31-08-2025 ইং
  • 504239 বার পঠিত
বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় সিগারেট জব্দ
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের নয় কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার একশত প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর তিন বীর লংগদু জোন।

সেনাবাহিনী জানায়, রাতে সীমান্ত পার হয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট প্রবেশ করবে এমন সংবাদ পেয়ে লংগদু জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদ এর নির্দেশে মারিশ্যা দীঘিনালা সড়কের ৯ কিলোমিটার জুম্ববি আদাম এলাকায় দুরছড়ি সাব জোন কমান্ডার মেজর রিফাত'র নেতৃত্বে গোপনে অবস্থান নেয় সেনাবাহিনীর একটি বিশেষ দল। পরে দীর্ঘক্ষণ অবস্থান করার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশপাশের এলাকায় তল্লাশি শুরু করেন। পরে সেনাবাহিনী অবস্থান টের পেয়ে সিগারেট ফেলে চোরাকারবারি দল পালিয়ে যায় এবং পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করতে সক্ষম হয়।সেনাবাহিনীর জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।

প্রসঙ্গত, এর আগেও গত এক সপ্তাহের ব্যবধানে বিজিবি ও সেনাবাহিনী একাধিক বার অভিযান চালিয়ে আনুমানিক ৪শ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ করে।

সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান ঠেকাতে পাহাড়ের প্রতিটি সীমান্তে নজরধারী বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও চিহ্নিত চোরাকারবারিদের আইনের আওতায় আনতেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান সেনাবাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়