Logo
| বঙ্গাব্দ

রুমায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও সহায়তা প্রদান

  • আপডেট টাইম : 25-04-2025 ইং
  • 442455 বার পঠিত
রুমায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও সহায়তা প্রদান
রিপোর্টারঃ N/A

রুমা প্রতিনিধিঃ

বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে পিছিয়ে পড়া পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সেনাবাহিনী মানবিক সহায়তা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় রুমা বেথেলপাড়ায় রুমা জোনের (৩৬ বীর)-এর উদ্যোগে ২৫ জন ডেন্টাল, ৪১জন গাইনি, ২১ জন শিশু, ২৭ জনকে মেডিসিন প্রদানসহ মোট ১৪১ জন পাহাড়িদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যের ঔষধ বিতরণ করা হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় রুমা জোনের আওতাধীন বেথেলপাড়ায় রুমা জোন (৩৬ বীর) কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এসময় চিকিৎসা সেবা প্রদান করেন, মেজর রিফাত বিন আলম, প্রসুতি ও গাইনি বিশেষজ্ঞ, ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স,বান্দরবান রিজিয়ন ও মেজর লুবনা, ডেন্টাল বিশেষজ্ঞ, ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স, বান্দরবান রিজিয়ন এবং ক্যাপ্টেন মো. ফারুক আরএমও ৩৮  ইবি রুমা জোন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেজর পারভেজ ইমন ও ক্যাপ্টেন সাইফ

জোনের অধিনায়ক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত পাহাড়ি জনগণের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়