Logo
| বঙ্গাব্দ

রাজস্থলী তালুকদার পাড়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশিত

  • আপডেট টাইম : 25-12-2025 ইং
  • 106655 বার পঠিত
রাজস্থলী তালুকদার পাড়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশিত
রিপোর্টারঃ হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধিঃ
রাজস্থলী তালুকদার পাড়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে এবং বাংলাদেশ গাউছিয়া কমিটি রাজস্থলী শাখার ব্যবস্থাপনায় মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম মেম্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং অর্থ সম্পাদক হাফেজ জাহিদুল আলম। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তারা বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। নৈতিকতা বিবর্জিত শিক্ষা সমাজ ও জাতির কল্যাণে আসতে পারে না, তাই ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে পরীক্ষার ফলাফল ও পুরস্কার তুলে দেন। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়