রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটি কাপ্তাই হ্রদে সকল প্রকার নৌচলাচলের উপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।
শুক্রবার (৩০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
তিনি জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কতৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক রাঙামাটিতে মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নৌপথে সকল নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বন্ধের এই সিদ্ধান্ত ইতোমধ্যে সকলকে অবহিত করা হয়েছে।
সকাল থেকে বৈরি আবহাওয়া উপেক্ষা করে কাপ্তাই হ্রদে পর্যটকবাহী বিভিন্ন নৌযান চলতে দেখা গেলেও প্রশাসনের নিষেধাজ্ঞার পর পর্যটকবাহী নৌযানগুলো ঘাটে ফিরতে শুরু করেছে।
এছাড়াও রাঙামাটিতে পাহাড়ধসসহ প্রকৃতিক দূর্যোগ মোকাবেলায় ৩১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |